সর্বশেষ

জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬–২০২৭) মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, সিনিয়র সহ-সভাপতি বজলুর রশিদ (পলু) এবং সহ-সভাপতি এস এম শামস মতিন।
এছাড়াও পরিচালক পদে জেনারেল গ্রুপের ১৫ জন নির্বাচিতরা হল- এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারী, ব্যবসায়ী এটিএম শাহনেওয়াজ কবীর (শুভ্র), আনিছুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান মেহেদী, মাহবুব হাফিজ, জীবন কৃষ্ণ সরকার, মাশরেকুল আলম, আব্দুল আলিম, আবুল খায়ের প্রামানিক, আনিছার রহমান, ওবাইদুর রহমান (টিসু), সাবরিনা আফরিন। এসোসিয়েট গ্রুপের ৬জন হল- মতিয়র রহমান বাধন, আবুবকর সিদ্দিক, মাইনুল হাসান রাসেল, শাহীন মোস্তাক, আব্দুল বাতেন। এছাড়াও বাস-মিনিবাস মালিক গ্রুপ হতে আইয়ুব ইসলাম ও ট্রাক মালিক সমিতি হতে সোহেল রানা।
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড-২০২৫ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. এজাজ মতিন সরদার। সদস্য ছিলেন ফিরোজ আলম ও জুলফিকার আলী।
জানা যায়, ইতিপূর্বেও জেসিসিআই জয়পুরহাটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পদ্মা ফিড এন্ড চিকস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক (আনু)। এছাড়া দুইবারের সিআইপি এবং বগুড়া কর অঞ্চলের সেরা করদাতা ছিলেন তিনি।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা