সর্বশেষ

ফটিকছড়িতে উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের উপর হামলা, আহত ৩

ফটিকছড়ি,চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি ও লক্ষীছড়ি সীমান্তবর্তী দুইল্যাছড়ি এলাকায় বন বিভাগের জায়গায় নির্মিত মাদ্রাসা উচ্ছেদ করতে গেলে বন বিভাগ কর্মকর্তাদের উপর স্থানীয় উত্তেজিত জনতার হামলায় ৩ বন কর্মকর্তা আহত হয়েছে।
শনিবার বেলা ১০ টায়  উপজেলার কাঞ্চন নগর  ইউনিয়নের দুইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সহকারী বনসংরক্ষক খান মো. আবরার রহমান, রেঞ্জ অফিসার বাচ্চু মিয়া, বন প্রহরী মাহাফুজ আলী। আহতদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ন হাট রেঞ্জের ধুরুং বিট অফিসার অবনি কুমার রায় বলেন, বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে একদল লোক অতর্কিত হামলা চালায়। এতে ৩ বন কর্মকর্তা আহত হয়।
গুড়িয়ে দেয়া মাদ্রাসা জামেউল উলুম জালালিয়া রজভীয়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. খোরশেদুল আলম জানান, সকাল ১০ টায় মাদ্রাসার এসেম্বলি চলছিল। এমন সময় বন বিভাগের লোকজন এসে সব শিক্ষকদের মোবাইল ফোন নিয়ে নেয় এবং শিক্ষার্থীদের বের হয়ে যেতে বলে। পরে তারা মাদ্রাসার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের পূর্বে তারা আমাদের কোন প্রকার অবহিত করেনি।
এদিকে মাদ্রাসা উচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা বন বিভাগ কর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে ৩ বন কর্মকর্তা আহত হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা