সর্বশেষ

সাপোর্ট ফোরামের র্অথায়নে উইমেন্স পাওয়ারের সহায়তায় বরগুনার ১০০ জন দুস্থ নারী পেলো শীতবস্ত্র(কম্বল)

DCV Desk

আহছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে গত শনিবার বরগুনার আমতলীর হরিমৃত্যঞ্জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১০০জন দুস্থ ও শীতার্ত নারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষিকা মিসেস হাসিনা বেগম এর সভাপতিতে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম এর সাধারন সম্পাদক ফিরোজ আলম এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাইলি আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য যে, গত ২৪ ডিসেম্বর, ২০২৫ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ৩০তম নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে ৮০টি, খুলনা শাখা মিশনে ২০টি এবং উইমেন্স পাওয়ারের আবেদন অনুযায়ী ১০০টি কম্বল বরগুনার আমতলিতে কম্বল বিতরন করতে হবে। সিদ্ধান্তানুযায়ী কম্বলগুলি কুরিয়ারের মাধ্যমে পঠিানো হয় এবং তা সুষ্ঠুভাবে বিতরনের জন্য আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের পক্ষ থেকে ফোরামের সাধারন সম্পাদক ও উর্ধ্বতন কর্মকর্তা গত ৯ ও ১০ জানুয়ারী ২০২৬ বরগুনার আমতলীতে যান। উইমেন্স পাওয়ার সংস্থার সার্বিক সহযোগিতায় কম্বল বিতরনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সকলেই সার্পোট ফোরাম ও উইমেন্স পাওয়ার এর এই শীতবস্ত্র বিতরনের ভূয়সী প্রশাংসা করেন। এই কার্যক্রম যেন আগামীতেও চালু থাকে তারা এই আবেদন জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা