রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর শেরশাহ বায়েজিদ এলাকায় অবস্থিত গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আফাজ উদ্দীন আসিফ। এতে সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক নুর মোহাম্মদ রানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা। দোয়ায় দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়। রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


