সর্বশেষ

ঢাকা-৯ আসনে ‘ফুটবল’ প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

ডিসিভি নিউজ ডেস্ক:

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পাওয়ার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তাসনিম জারা জানান, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার আওতাধীন এলাকার বাসিন্দাদের সঙ্গে তার সরাসরি আলাপ হয়।

তিনি বলেন, ভোটারদের সঙ্গে কথা বলার সময় একটি প্রশ্ন বারবার উঠে এসেছে তাকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকটি খুঁজতে হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট হয়েছে।

প্রতীক পাওয়ার পর আগামীকাল থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান এই স্বতন্ত্র প্রার্থী। এ সময় তিনি ঢাকা-৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভেচ্ছা কামনা করেন এবং তাদের সহযোগিতা প্রত্যাশা করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা