জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সকলের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সরকারের পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।
শনিবার দুপুরে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জনবল সঙ্কট আছে। এসব সমাধান করতে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালটিকে সম্প্রসারণ করা হলে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজে উন্নিত করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শামসুজ্জোহা, রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইটসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা।
পরে মন্ত্রী সরকারি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা, জেলা খাদ্য গুদাম পরিদর্শন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


