সর্বশেষ

মূল্যস্ফীতির হার দ্রুত হ্রাস পাচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডিসিবি নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম।”

শফিকুল আলম আরও বলেন, খাদ্য মূল্যস্ফীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়েছে। বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি ৭.৩৯ শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আগামীতে এটি আরও দ্রুত কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের এই সাফল্যের পেছনে অর্থনৈতিক ব্যবস্থাপনার কৌশলগত পরিবর্তন ও জনগণের প্রতি দায়বদ্ধতা কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা