সর্বশেষ

উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫

ডিসিবি নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে বেশি হতাহত হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যেখানে চিকিৎসাধীন ৪৬ জনের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

বাকি হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী:

কুয়েত মৈত্রী হাসপাতাল: চিকিৎসাধীন ৮ জন, মৃত্যু নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: চিকিৎসাধীন ৩ জন, মৃত্যু ১ জন।

সিএমএইচ, ঢাকা: চিকিৎসাধীন ২৮ জন, মৃত্যু ১৬ জন।

উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: চিকিৎসাধীন ১৩ জন, মৃত্যু ২ জন।

উত্তরা আধুনিক হাসপাতাল: চিকিৎসাধীন ৬০ জন, মৃত্যু ১ জন।

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: চিকিৎসাধীন ১ জন, মৃত্যু নেই।

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: চিকিৎসাধীন ১ জন, মৃত্যু নেই।

ইউনাইটেড হাসপাতাল: চিকিৎসাধীন ২ জন, মৃত্যু ১ জন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: চিকিৎসাধীন ৩ জন, মৃত্যু নেই।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ক্লাস চলাকালীন হওয়ায় বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন।

সরকার ইতোমধ্যে মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সরকার ও সশস্ত্র বাহিনী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা