সর্বশেষ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৯ জন

ডিসিভি নিউজ ডেস্ক:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ২ জন চট্টগ্রামের এবং ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের। এর মধ্যে ৫১ জন পুরুষ ও ৩৮ জন নারী।এছাড়া ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে ১৩ হাজার ১২৮ জন পুরুষ এবং ৯ হাজার ২৫৬ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশারি ব্যবহার এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা