সর্বশেষ

রাশিয়ার তেল কিনায় ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি ট্রাম্পের

ডিসিভি নিউজ ডেস্ক:

রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে কড়া বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর “উল্লেখযোগ্য” হারে শুল্ক বাড়ানো হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। তারা আমাদের দেশে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে, অথচ আমাদের পণ্যের জন্য নিজেদের বাজার পুরোপুরি খোলে না। ফলে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এ শুল্ক আরও বাড়ানো উচিত। কারণ তারা এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ভারত শুধু রাশিয়ার তেল কিনেই থেমে নেই, বরং তা আবার খোলা বাজারে বিক্রি করে মোটা অংকের মুনাফাও করছে। অথচ রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে, তা জেনেও ভারত এ কাজ করছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

এর আগের দিন, সোমবারও প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ভারতের এই অবস্থান আমাদের বিরুদ্ধে স্পষ্ট অর্থনৈতিক সুবিধা গ্রহণের শামিল।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই হুমকি শুধু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নয়, কূটনৈতিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে ভারতের জ্বালানি নীতিতে যুক্তরাষ্ট্রের এই চাপ নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা