সর্বশেষ

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফের প্রশাসনিক সমন্বয় সভা

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারীর (ক.) ১৪তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৪দিন ব্যাপী আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও মইনীয়া যুব ফোরাম সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফের প্রতিদিন বিশেষ নসিহত, দোয়া ও সমাপনী দিবসে আখেরী মুনাজাত পরিচালনা করবেন, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.)। এ উপলক্ষ্যে বুধবার (৬ আগষ্ট) সন্ধায় প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্বে করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি শাহ্জাদা শায়খ সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী।

বিশেষ বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ মুন্না ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, আহমেদ আলী চৌধুরী, ইউপি সদস্য তৌহিদুল আলম, পরিবহন নেতা এসকান্দর আলীসহ প্রমূখ। সভায় ওরশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা