ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের সংখ্যা বেশি মোট ২৩০ জন, আর বাকি ৯৫ জন ঢাকার বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪২ জন নারী। এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে পুরুষ রোগী ১৩ হাজার ৯৩১ জন এবং নারী রোগী ৯ হাজার ৮০৪ জন।
বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন, যাতে সংক্রমণ কমানো যায়।


