সর্বশেষ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত 

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বৈশ্বিক উষ্ণতা রোধে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী-কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির ময়ূরখীল খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত মহতি কার্যক্রমে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী-কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের মান্যবর সভাপতি, আউলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী ও সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও সহ সভাপতি আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)।

কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব কাজী জানে আলম বাবুল, সহ সভাপতি হাজী আবদুল হামিদ, মহাসচিব আলহাজ্ব নাজমুল হাছান মাহমুদ শিমুল। সহকারী সচিব লালন ওসমান, চট্টগ্রাম জেলা সেক্রেটারি মোস্তফা কাইছার মাহমুদ সুজন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব মফিজুল আলম, মোবারক হোসেন, এডভোকেট শফিউল আজম, এ কে এম আশরাফুজ জামান মামুন, মুহাম্মদ কফিল উদ্দীন, মুহাম্মদ মহসিন এবং জেলা সমন্বয় কমিটি, চট্টগ্রামের বিভিন্ন দায়রা ও শাখার প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা