সর্বশেষ

গাজা সিটিতে দখল অভিযানের প্রথম ধাপ শুরু, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

ডিসিভি নিউজ ডেস্ক:

ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের পরিকল্পনার প্রথম ধাপের অভিযান শুরু হয়েছে বলে বৃহস্পতিবার (২১ আগস্ট) জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে জেইতুন ও সাবরা এলাকায় বিরামহীন গোলাবর্ষণে ব্যাপক প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু ক্ষুধা ও অনাহারে গত বুধবারই আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অবরোধের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে, যাদের মধ্যে অন্তত ১১২ শিশু।

হামলার মধ্যে দক্ষিণ গাজার বাস্তুচ্যুতদের একটি তাবুতে বোমা হামলায় তিনজন নিহত হন। এছাড়া খাদ্য সহায়তা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান। একইদিন খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারান।

গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে, অবরোধ চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নেবে। সংস্থাটি বলছে, “এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।” বর্তমানে গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, যারা হামলা ও অনাহারের দ্বিগুণ সংকটে পড়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা