সর্বশেষ

জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর ভিসা যাচাই করছে যুক্তরাষ্ট্র

ডিসিভি নিউজ ডেস্ক:

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সব ধরনের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভিসা সংক্রান্ত এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকার জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত ভিসা ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয় না।

দূতাবাস আরও উল্লেখ করে, ভুয়া নথিপত্র দাখিলকারীরা কোনোভাবেই ভিসা পান না। বরং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

যুক্তরাষ্ট্র সরকারের মতে, কঠোর নিরাপত্তা যাচাই ও ভিসা মূল্যায়নের মাধ্যমে সম্ভাব্য অনিয়ম, অপরাধ ও জালিয়াতি প্রতিরোধ করা হয়, যা তাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা