সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমকে সরকারের হুঁশিয়ারি

ডিসিভি নিউজ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো বক্তব্য প্রচার বা প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ফৌজদারি অপরাধে দণ্ডিত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি আদালতের নির্দেশ অমান্য করার শামিল বলেও উল্লেখ করা হয়। সরকার দাবি করে, সম্প্রতি কিছু গণমাধ্যম আইন উপেক্ষা করে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করেছে। সরকার এসবকে “অপরাধমূলক প্রচারকর্ম” আখ্যা দিয়ে কঠোরভাবে সতর্ক করেছে।

প্রেস উইং আরও জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেন শেখ হাসিনা এমন অভিযোগের মুখে তিনি দেশ ছাড়েন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন রয়েছেন।

এছাড়া, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই তাদের যেকোনো নেতা বা কর্মীর বক্তব্য প্রচারও আইনত দণ্ডনীয় অপরাধ। অন্তর্বর্তীকালীন সরকার মনে করে, শেখ হাসিনার বক্তব্য প্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। এজন্য গণমাধ্যমকে আইন মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা