সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু

ডিসিভি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

শুনানির শুরুতে সিইসি বলেন, “আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।”

প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি নেয় ইসি। সূচি অনুযায়ী দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসন, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসন, আর সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল সকাল ১০টা-১২:৩০: সাতক্ষীরা-৩ ও ৪, যশোর-৩ ও ৬, বাগেরহাট-১, ২ ও ৩ দুপুর ২:৩০-৫টা: ঝালকাঠি-১, বরগুনা-১ ও ২, পিরোজপুর-১, ২ ও ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮ ও ১৯, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান

২৬ আগস্ট: ঢাকা অঞ্চল সকাল ১০টা-১২:৩০: মানিকগঞ্জ-১, ২ ও ৩, নরসিংদী-৪ ও ৫, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ দুপুর ২:৩০-৫টা: ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯

২৭ আগস্ট: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চল সকাল ১০টা-১২:৩০: পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬, পাবনা-১ দুপুর ২:৩০-৫টা: টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩, শরীয়তপুর-২ ও ৩

ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এসব নিষ্পত্তির পর চূড়ান্ত নির্বাচনি সীমানা প্রকাশ করবে কমিশন। শুনানি শেষে সংশ্লিষ্ট আবেদনকারীদের রায় জানাবে ইসির আইন শাখা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা