সর্বশেষ

উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

ডিসিভি নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। এ নিয়ে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও নানা তৎপরতা চলছে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “জনমনে সন্দেহ আছে, আদৌ নির্বাচন হবে কি না। এদিকে সংস্কারের নামে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। গণতন্ত্রকে এমন জায়গায় নিতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে।”

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল সতর্ক করে বলেন, “সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করতে হবে। একইসঙ্গে জনগণের আস্থা অর্জন করতে ভালো কাজের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা