সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি

ডিসিভি নিউজ ডেস্ক:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। উল্লেখ্য, এই পদ্ধতিতেই নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী সে সময় রিজার্ভ ছিল ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ ও নিট রিজার্ভ উভয় ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা