চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) হাটহাজারী পৌরসভার পশ্চিম আলমপুর এলাকায় পৌর বিএনপি নেতা শুক্কুর মেম্বারের মাছের প্রজেক্টের পাশে পঞ্চাশউর্দ্ধো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় লোকজন।
স্থানীয় লোকজন সকাল ৬টার দিকে তা দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে হাটহাজারী থানা পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। থানা পুলিশের এসআই সালাহউদ্দীন বলেন, ‘মৃত ব্যক্তির ডান চোখের পাশে দু-একটি সেলাই রয়েছে এবং অপর পাশে রক্তাক্ত দেখা যাচ্ছে, সাথে ১টি দশ টাকার নোট কয়েকটি পয়সা এবং একটি মানিব্যাগ পাওয়া যায়।’
জানতে চাইলে বেলা ১১টার দিকে হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আব্দুশ শুক্কুর বলেন, ‘আমিসহ এলাকাবাসীর কেউ লাশটির পরিচয় এখনো পাইনি’


