রাউজানে দীর্ঘ ১৭ বছর পর যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হলো বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার রূপকার এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর ৫২তম শাহাদাত বার্ষিকী।
১৮ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় মরহুমের ছেলে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারত করে কর্মসূচির সূচনা করেন।
কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন ও জেয়ারত। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ মাষ্টার, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, প্রবাসী বিএনপির নেতা এস. এম. আলাউদ্দিন, উপজেলা বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, বিএনপি নেতা হাফেজ মুহাম্মদ হাসেম, কাজী আবুল বশর, আবু বক্কর চৌধুরী, এস. এম শফি, এস. এম কামাল উদ্দিন, জসীম উদ্দিন, উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, খোরশেদুল আলম জিকু, লিটন মহাজন লিটু, সেলিম উদ্দিন, সেকান্দর মিয়া হিরু, শাহজাহান সাহিল, মাওলানা আব্দুস ছবুর, মাওলানা দিদারুল আলম ওয়াহিদী, আল মারুফ চৌধুরী, মোঃ হাছান, ছাত্রদল নেতা তাসলিম উদ্দিন মুন্না ও ছোটন আজম। এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
এছাড়া রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডসহ চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ধরনের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনার মাধ্যমে এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরী-এর অবদানকে স্মরণ করা হয়, যা রাউজান তথা দেশবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হয়ে থাকবে।


