সর্বশেষ

নির্বাচন হবে দেশ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান

ডিসিভি নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি হবে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠনের নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ পাবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের যুব সমাজের জন্য যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির কথা ছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। একইভাবে দেশের মা-বোনদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং কৃষকদের যেভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেভাবে তাদের পাশে দাঁড়ানো হয়নি। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে এবং রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছে। এসব ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের সাংবিধানিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কথা বলার স্বাধীনতা হারিয়েছে। একই সঙ্গে দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার থেকেও অনেকাংশে বঞ্চিত হয়েছে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা