সর্বশেষ

ঢাকার ৮ কেন্দ্রে ভোটারের ধীরগতি, দুই ঘণ্টায় সর্বোচ্চ ১৩% ভোট

DCV Desk

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও রাজধানীর আটটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ৬ থেকে ১৩ শতাংশের মধ্যে রয়েছে।

ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৫ আসনের আটটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভোটগ্রহণের গতি তুলনামূলক ধীর। অন্তত চারটি কেন্দ্রে একজন ভোটার ভোট দিতে গড়ে দুই থেকে তিন মিনিট সময় নিচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি সামগ্রিক চিত্র নয় এবং দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।

প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রথমবার ভোট দেওয়ার আনন্দ নিয়ে কেন্দ্রমুখী হন অনেক তরুণ ভোটার। ঢাকা-১১: এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় এসে পৌনে ৮টায় ভোট দেন সাদিয়া আক্তার। ওই কলেজের শিক্ষার্থী সাদিয়া বলেন, ‘প্রথমবার ভোট দিতে এসে খুব ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি।’

ঢাকা-১৪: বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ইন্নি আক্তার (২২)। সাভার থেকে দুই দিন আগে বাবার বাড়ি বেরাইদে এসেছেন তিনি। ‘আমার যে কী ভালো লাগছে! ভোট জালিয়াতি হচ্ছে না, আমি নিজে ভোট দিচ্ছি,’ বলেন তিনি।

ঢাকা-১৫: বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র দক্ষিণ পাশের ভবনের চারটি বুথে ভোটার ২ হাজার ২০০ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩০০টি, যা মোট ভোটারের ১৩ দশমিক ৬৩ শতাংশ।

প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান বলেন, ‘কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিবেশ সম্পূর্ণ শান্ত।’ এ কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা উপস্থিত রয়েছেন।

ঢাকা-১২: নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় (৪৬ নং কেন্দ্র)

মোট ভোটার ২ হাজার ৮৫৪ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ২২৫টি। ভোটের হার ৮ শতাংশ। কেন্দ্রের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র নারী কেন্দ্র: ভোটার ২ হাজার ৫৬৫ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৭২টি (৭%)।

শিক্ষার্থী কেন্দ্র: ভোটার ১ হাজার ৪২৬ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৮০টি (১২.৬২%)।

বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়: ভোটার ৬ হাজার ৭৩৭ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৪৬০টি (৭%)।

ঢাকা-১৩: মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র মোট ভোটার ৪ হাজার ৯৯৩ জন। বুথ ১০টি। পুরুষ কেন্দ্র: ভোট পড়েছে ২০০টি (৭.৫৭%)। নারী কেন্দ্র: ভোট পড়েছে ১৫৮টি (৬.৭১%)।

ঢাকা-১৪: বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভোটার ২ হাজার ৭৯৯ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৪টি (১২.২৯%)।

সামগ্রিক চিত্র রাজধানীর আটটি কেন্দ্রের ভোটগ্রহণের এই চিত্র সাময়িক বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে। প্রথমবার ভোট দেওয়া তরুণদের মধ্যে উৎসাহ দেখা গেলেও সামগ্রিক উপস্থিতি এখনো কম।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা