মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে যাথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি সভা জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহারের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, চেম্বারের পরিচালক এম.এ করিম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাট এর তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কর্মকর্তা জহুরুল আলম তরফতার রুকু, এনসিপি নেতা ওমর আলী প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি গণ, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করে।
সভায় মহান বিজয় দিবস যাথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সরকারী নির্দেশনার আলোকে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়। এসব কর্মসূচি সফল করতে ১৬টি উপ-কমিটি গঠন করা হয়।


