সর্বশেষ

১৬’মাস পর আওয়ামী লীগের দুর্গ খ্যাত কোটালীপাড়া দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন

অংকন তালুকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ ১৬’মাস ৮’দিন পর আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা।

বুধবার ১৮ ফেব্রুয়ারি উপজেলার পশ্চিমপার অবস্থিত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে ইলিয়াস হোসেন শেখ নামে এক দিনমজুর এ জাতীয় পতাকা উত্তোলন করেন। সর্বশেষ ২০২৪’সালের ১০’আগস্ট শনিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো।

জাতীয় পতাকা উত্তোলন কালে দলীয় কার্যালয়ের গেইটের চাবি না থাকায় কার্যালয় খুলতে পারেননি ইলিয়াস হোসেন শেখ। তিনি আক্ষেপ করে বলেন, একটা নির্বাচন হয়ে গেল তাতে আমাদের কোন আপত্তি নাই। আমাদের শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন জেলায় পার্টি অফিস খোলা শুরু করেছে। কোটালীপাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার এই দলীয় কার্যলয়ের চাবি যার কাছে আছে ২৪ ঘণ্টার মধ্য ঘুলে দেওয়ার জন্য তাকে আহব্বান করছি। আমরা চাই না তালা ভেঙে একটা ধৈর্য্য ও সম্প্রীতির দৃশ্য দেখাই।

খোঁজ নিয়ে জানা যায় ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতনে পরিস্থিতি বদলে যায়। হাসিনা ভারতে অবস্থান করায় ও কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। ফলে এলাকায় তাদের রাজনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।গোপালগঞ্জ-৩ (আসন নং ২১৭) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান এই আসনেই তাই আওয়ামী নেতৃবৃন্দের কাছে এটি অভয়ারণ্য হিসেবে বিবেচিত।

স্বাধীনতার পর থেকেই গোপালগঞ্জ ছিল আওয়ামী লীগের দুর্গ। ১৯৮৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে নৌকা প্রতীক নিয়ে আটবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এস এম জিলানী সহ প্রতিবারই প্রতিদ্বন্দ্বিরা এখানে জামানত হারাতেন। কেবল একবার উপনির্বাচনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে পরিস্থিতির পালাবদল ঘটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সাবেক শেখ হাসিনার আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এস এম জিলানী। বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক ও কাঙ্ক্ষিত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫,নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা