বরিশাল : বরিশাল-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের বিলবোর্ডে আগুন, ভাসানচর ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহমান ফারুকের বাড়িতে আগুন ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমলোচনা।
এর প্রতিবাদে বিক্ষোভ মিছিণ ও প্রতিবাদ সমাবেশও করেছেন জামাতে ইসলামীর নেতা কর্মীরা। রবিবার বিকলে ভাসানচরের দফাদার হাট বাজারের ব্রিজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাসানচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান ফারুক। এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লখ্য, ৮ নভেম্বর রাতে দুর্বৃত্তরা জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল জব্বার এর একটি বিলবোর্ড আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরদিন ৯ নভেম্বর রাত আনুমানিক ৩টায় ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নি সংযোগ করে, ককটেল বিস্ফোরণ গুটিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এতে জামাত নেতার পাকের ঘর ও রান্না ঘরের কিছু অংশ আগুনে পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।


