২০০১ সালে বোরহানউদ্দিন ও দৌলতখানের মানুষ নির্বিঘ্নে যেভাবে দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে, গত ১৭ বছর আওয়ামী লীগ সেই নিরাপদ জনপথকে সন্ত্রাস ও মাদকের জনপদে রূপান্তরিত করেছেন। আমাদের সেই হারানো পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
তিনি বলেন ৫ আগস্ট না হলে জিয়া পরিবার ও দেশের মানুষ মুক্ত হতে পারতো না। ৫ আগস্টের আন্দোলনের কারণেই আজকে হয়তো বাংলাদেশে আমরা আজ উন্মুক্ত রাজনীতি করতে পারছি। এ অবস্থাকে ধরে রাখতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিজয়ী করতে হবে ধানের শীষকে। আমরা নির্বাচিত হলে জুলায়ের শহীদদেরকে ভাতার ব্যবস্থা করা হবে। জামায়াতে ইসলামী ২০০৮ সালে খালেদা জিয়ার সাথে বেইমানি করে মইন উদ্দিন ফখরুদ্দিনের সাথে আঁতাত করে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে নিয়েছে। সেই প্রহসনে নির্বাচনে আমরা মাত্র ৩৫ টি আসন পেয়েছি। সে জামায়াতে ইসলামী তারপর হারিয়ে গিয়েছে। এ দলটি দিনের আলোতে পিআর পদ্ধতির দাবী করে অপরদিকে দেয়ালের পেছন থেকে দাঁড়িপাল্লায় ভোট চায়। এটা তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। এদের প্রত্যাখ্যান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, শোনা যাচ্ছে জামায়াতে ইসলামী নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতদের সমাগম করছে। যাতে করে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তৈরি করে ফায়দা লুটা যায়। আমি আপনাদের সতর্ক করে দিয়ে বলছি, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় যদি কোন বহিরাগতদের পাওয়া যায় তাহলে সাথে সাথে তাদেরকে আটক করে আইনের হাতে তুলে দিবেন।
তিনি বলেন, আমি আগেও আমার এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হয়ে প্রথমে আমার এলাকাকে মাদক মুক্ত করবো এবং বেকারত্ব দূর করবো।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলম খান এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা শামসুল ইসলাম। উপজেলা বিএনপির উপদেস্টা আল এমরান খোকন, উপজেলা সদস্য সচিব এ্যাড. আজম কাজী, সদস্য এ্যাড. ফরিদুর রহমান, পৌর বিএনপি সেক্রেটারি মনিরুজ্জামান কবির মিয়া, কাজী ফিরোজ আলম ও আলী আকবর পিন্টু সহ প্রমুখ।


