বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ষোলশহর শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শাহীন আলমকে সভাপতি, মেহেদী হাসানকে কার্যকরী সভাপতি, এনামুল হক মিল্কিকে সিনিয়র সহ-সভাপতি এবং মুফিজুর রহমানকে সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মুজিব উদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আলী আফতাব মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাদিমসহ কক্সবাজার ও চট্টগ্রামস্থ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ জমির উদ্দিন নাহিদ। বক্তারা বলেন, দেশের উন্নয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে রেলের লোকসান কমিয়ে এটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সভায় এর আগে কক্সবাজার রেল শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যেখানে শুভংকর দেকে আহ্বায়ক ও আমান ইকবালকে সদস্য সচিব করা হয়। এছাড়া সিজিপিওয়াই শাখায় মোঃ নুরুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও মোঃ বশির আহম্মদকে সদস্য সচিব করে আরেকটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


