সর্বশেষ

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে রিয়ামনি নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণি কনটেক্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত রিয়ামনি উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার মোহাম্মদ সাগরের একমাত্র কন্যা। শিশুটির মামা মোহাম্মদ রাসেল বলেন, গত তিন মাসে আগে আমার বোন ও ভাগ্নি আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমাদের বাড়িতে পরপর বেশ কয়েকটি সামজিক অনুষ্ঠান থাকায় তারা আমাদের বাড়িতে অবস্থান করছিল।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় পাড়ার অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল বাড়ির উঠানে। কোন একসময় খেলতে খেলতে বাড়ির অদুরে থাকা পুকুরে পড়ে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে পাড়ার লোকজন ভাগ্নীকে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে নোয়াপাড়াস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা