সর্বশেষ

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকায় শিক্ষার্থীদের লং মার্চ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকা পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চ কর্মসূচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১১ নভেম্বর) সকালে চরফ্যাশনের ওয়াচ টাওয়ার এলাকা থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাকার সেতু ভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দেন।
শিক্ষার্থীদের দাবি:
১. ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ।
২. ভোলা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
৩.  নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা।
৪.  দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন।
৫.  স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ বরাদ্দ।
লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী শরীফ হাওলাদার বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ভোলার উন্নয়নের জন্য এই পদযাত্রা করছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণই আমাদের লক্ষ্য।”
অন্য এক শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, “ভোলা এখনো যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে। সেতু হলে শুধু ভোলা নয়, দক্ষিণাঞ্চলের অর্থনীতি বদলে যাবে।”
লং মার্চে অংশগ্রহণকারীরা জানান, তারা প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে কয়েকদিনের মধ্যে ঢাকায় পৌঁছাবেন এবং সেতু ভবনের সামনে স্মারকলিপি প্রদান করবেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা