সর্বশেষ

৭ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও ১০১ শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক : দেশব্যাপী ৭ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও ১০১টি শিক্ষা প্রতিষ্ঠানকে মোট ৬ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় ‘বিশেষ অনুদান’ খাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৭ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

পত্র অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ থেকে বিভিন্ন শ্রেণি ও স্তরের উপকারভোগীদের মধ্যে অনুদান বণ্টন করা হবে। অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠান পাবে ১ লাখ টাকা করে, মোট বরাদ্দ ১ কোটি ১ লাখ টাকা।২৫০ জন শিক্ষক-কর্মচারী প্রত্যেকে পাবে ৩০ হাজার টাকা করে, মোট বরাদ্দ ৭৫ লাখ টাকা।

মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থী প্রত্যেকে পাবে ৮ হাজার টাকা করে, মোট বরাদ্দ ৩ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা। একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থী: প্রত্যেকে পাবে ৯ হাজার টাকা করে, মোট বরাদ্দ ১ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা। স্নাতক ও তদূর্ধ্ব স্তরের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী প্রত্যেকে পাবে ১০ হাজার টাকা করে, মোট বরাদ্দ ১ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থ অনলাইনের মাধ্যমে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠানো হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি তাদের ‘নগদ’ একাউন্টে পাঠানো হবে।

নীতিমালার ভিত্তিতে যাচাই-বাছাই এর আগে, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রণীত একটি নীতিমালার আলোকে এ অনুদান বরাদ্দ দেওয়া হচ্ছে। নীতিমালায় জেলা প্রশাসকের নেতৃত্বে ৯ সদস্যের একটি জেলা কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কেন্দ্রীয় যাচাই-বাছাই কমিটি গঠন করার কথা বলা হয়।

অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষক-কর্মচারী দুঃস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাক্রান্ত ও মেধাবী শিক্ষার্থীদের।বিশেষভাবে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, পক্ষাঘাত, কৃত্রিম অঙ্গ সংযোজন এবং দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্যও অনুদান বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, সরকার শিক্ষাকে সবার জন্য সমভাবে বিস্তারের লক্ষ্যে কাজ করছে। অনগ্রসর কিন্তু ভালো ফল করা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই এ অনুদান বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা