সর্বশেষ

ভোলায় অর্থনৈতিক উন্নয়ন সভা উত্তপ্ত: গ্যাস সংযোগ না মানায় উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ভোলা–বরিশাল সেতু এড়িয়ে যাওয়ায় ক্ষোভ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলায় অর্থনৈতিক উন্নয়ন ও গ্যাস সম্পদ ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিন উপদেষ্টাকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সভায় জানানো হয়—ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা গ্যাসক্ষেত্রে মোট ১,২৫৪ BCF গ্যাস মজুদ রয়েছে। শাহবাজপুর ক্ষেত্র থেকে দৈনিক ১২২ MMCFD গ্যাস সরবরাহ করা সম্ভব হলেও ভোলা নর্থ ও ইলিশা ক্ষেত্র থেকে সরবরাহ বন্ধ রয়েছে। চলমান ৬০ MMCFD সক্ষমতার নতুন প্রসেস প্ল্যান্টের নির্মাণকাজ ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ শেষ হলে সরবরাহ আরও বৃদ্ধি পাবে।
ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি উপেক্ষিত—
সড়কে উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ
সভা শেষে “ঘরে ঘরে গ্যাস সংযোগ” দাবি না মানায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে নামে ‘আমরা ভোলাবাসী’ ব্যানারের আন্দোলনকারীরা। তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ে তারা সড়ক অবরোধ করেন এবং উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান।
এসময় “ভুয়া ভুয়া” স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
পরে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিএনপির ভোলা-১ আসনের মনোনীত প্রার্থী গোলাম আলমগীর এবং পুলিশের সহায়তায় উপদেষ্টাদের গাড়িবহর নিরাপদে এলাকা ত্যাগ করতে সক্ষম হয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা