সর্বশেষ

‘বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়’: প্রধান বিচারপতি

ডিসিভি নিউজ ডেস্ক:

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে পুরো রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র ব্যর্থ হয়ে পড়ে। তখন সংবিধান নির্বাক হয়ে যায় এবং জনগণের আশা ভেঙে পড়ে।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে বর্তমান সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। বিচার বিভাগের সংস্কার কোনো সৌন্দর্যবর্ধনমূলক পদক্ষেপ নয়; বরং এটি ন্যায়বিচার ও গণতন্ত্রকে অটুট রাখার সংগ্রামের অংশ।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব সংবিধান উৎখাতের আন্দোলন নয়; বরং সংবিধানের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ককে আরো বিশুদ্ধ ও দৃঢ় করার প্রয়াস ছিল। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাড়া এই তিনটি মূল্যবোধ সেই সময় জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল।

সংস্কার প্রক্রিয়ার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা