সর্বশেষ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রমজান আলী, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : ফেসবুকসহ নানা মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে পাশে কেরানীহাটে মানববন্ধন করেন এলাকাবাসী।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সাধারণ জনগণ বলেন, (৫ আগস্ট) পরবর্তী কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী এলাকা ছাড়লে বিভিন্ন সনদ-ভাতা সহ স্থানীয় সরকার ও গ্রাম আদালতের নানা অধিকার থেকে বঞ্চিত হয় কেঁওচিয়া ইউনিয়নবাসী। এমতাবস্থায় প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন পক্ষ থেকে মহসিনকে দায়িত্ব প্রদান করে। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার সততা দেখে কিছু কুচক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুকসহ নানা মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনে কাছে জোরদাবি জানায় মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করা হোক।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা