সর্বশেষ

ফটিকছড়িতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে মোঃ বেলাল (৩২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিউ দাঁতমারা চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বেলাল রামগড় উপজেলার সোনাইপুল এলাকার শরিয়ত উল্লাহ’র পুত্র। তিনি দাঁতমারা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউ.পি সদস্য কামাল উদ্দীন বলেন, গত ২৪ ফেব্রুয়ারী তিনি ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরেরদিন ২৫ ফেব্রুয়ারী ভূজপুর থানায় নিখোঁজ ডায়েরী করেন নিহতের স্ত্রী নুরজাহান বেগম৷

ভুজপুর থানা ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে লাশের সুরাতহাল তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এর আগে নিহতের স্ত্রী নুরজাহান বেগম নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা