পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী এলাকায় অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আকবর শাহ থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে এলাকার বিভিন্ন এতিম ও দুস্থ পরিবারের শিশুদের নিয়ে একসঙ্গে ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আকন্দ, আকবর শাহ থানা যুবদলের মনছুর আহমেদ মোহন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের জাহেদুল হক, জাকারিয়া রাজীব, কাউসার হোসেন লেদু, মোঃ মোরশেদ, মোঃ শিরন, মোঃ আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন শুভ, মোঃ শিমুল, মোঃ আনোয়ারুল, কামরুল শাকির রাহাত (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আকবর শাহ থানা ছাত্রদল), মোঃ তানজীলুর রহমান ও মোঃ ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
ইফতার অনুষ্ঠানে জহিরুল হক টুটুল বলেন, “রমজানের শিক্ষা হচ্ছে সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন অসহায় পরিবারগুলোর জন্য সহায়ক ভূমিকা রাখে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে।


