বরিশাল অফিস : বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দীর্ঘ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। কিন্ত স্বৈরাচারদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
সাবেক হুইফ সরোয়ার এসময় আরও বলেন, দেশের মানুষের স্বার্থে এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে, ইনশাআল্লাহ জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হয়ে এদেশে সরকার গঠন করবে।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুরুল আমিন সহ বিএনপি ও এর অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নেতাকর্মীরা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহন করেন।


