সর্বশেষ

জয়পুরহাটে সাংবাদিক মাসুদ রানাকে মোবাইলে হত্যার হুমকী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা জেলা সংবাদদাতা, দৈনিক যায়যায়দিন ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মাসুদ রানাকে মোবাইলে হত্যার হুমকী দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসী। মংগলবার বেলা ১টা ১২ মিনিটে একটি মোবাইল থেকে তাকে হত্যার হুমকী দেওয়া হয়। এ ঘটনায় দ্রæত সন্ত্রাসীকে গ্রেফতার ও সাংবাদিকের  নিরাপত্তা প্রদানের জোর দাবী জানিয়েছেন জেলার সকল সংবাদকর্মীরা।

জয়পুরহাট সদর থানার এজাহার সুত্রে জানা গেছে, সাংবাদিক মাসুদ রানা প্রতিদিনের ন্যায় শহরের মাছবাজার এলাকায় পৌরভবনের নিকট জয়পুরহাট প্রেসক্লাবে বসে বিভিন্ন কাজ করছিলেন। মঙ্গলবার বেলা ১টা ১২ মিনিটের সময় ০৯৬৩৮৯৪৭০৪০ নং থেকে একটি কল আসলে তা তিনি রিসিভ করেন। এসময় অপর প্রান্তে থাকা ব্যক্তি তোকে দেখে নিব, তুই বেশী বেড়ে গেছিস, তোকে যেকোন সময় যেকোন ¯’ানে প্রাণে মেরে ফেলবো এসব বলে হুমকী দেয়। সাংবাদিক মাসুদ রানা তাকে তার পরিচয় জিঞ্জাসা করলে সে কিছু না বলে শুধু গালাগালি করে। ৫৩ সেকেন্ড কথা বলার পরে কলটি কেটে দেয়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তামভিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। বিকেলে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের সাথে কথা বললে তিনি থানায় জিডি করতে বলেন। পরে রাতে জয়পুরহাট সদর থানায় একটি জিডি করা হয়। যাহার নং-২০৫, তাং-০৪.১১.২০২৫। বর্তমানে সাংবাদিক মাসুদ রানা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জয়পুরহাট জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ বলেন, অনতিবিলম্বে মোবাইলে হুমকীদাতা সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সাংবাদিককে নিরাপত্তা প্রদান করতে হবে। অন্যথায় আগামীতে কঠোর অন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা