কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগাহ রাস্তার মাথা নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটি স্থানীয় ইসলামী বক্তা হাফেজ নুরখান উদ্দীনের একমাত্র শিশু সন্তান।
স্থানীয়রা জানায়, আজ সকালে শিশুটি বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।


