সর্বশেষ

বাঁশখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে এক ছাত্রদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে একটি নার্সারির শতাধিক গাছ কেটে টিনের বেড়া দিয়ে জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের এয়ার মুহাম্মদ পাড়া এলাকায় ‘আলিফ মীম নার্সারিতে’ এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নার্সারির মালিক মোঃ সরওয়ার বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদ আহমদের পুত্র আবদুল মালেক ও বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেকের নেতৃত্বে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতভিটায় প্রবেশ করে। এসময় নার্সারি ও বাগান থেকে ৩০টি সুপারি, ২০টি মেহগনি এবং ১০টি আকাশমণি গাছ কেটে নিয়ে যায়। পাশাপাশি নার্সারিতে থাকা আম, সবেদা, আমড়া, জাম, বরই এবং বিভিন্ন প্রজাতির কলম করা গাছ ট্রাকে তুলে লুট করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দুটি বীজতলার ছাউনি ভাঙচুর করে ও শতাধিক চারা নষ্ট করে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি এবং লুটকৃত গাছের মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে দাবি করেন বাদী। পরে তারা জায়গাটি দখল নিশ্চিত করতে টিনের বেড়া দিয়ে চারদিক থেকে সীমানা নির্মাণ করেন।

ভুক্তভোগী মোঃ সরওয়ার সাংবাদিকদের বলেন, ‘বসতবাড়ির পাশের নার্সারিতে গাছ কেটে জায়গা দখল করেছে। আমরা বাধা দিলে অস্ত্র দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। আইনের আশ্রয়েই ন্যায়বিচার চাই।’ এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মোঃ তারেক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কাগজপত্র যার, সে-ই জায়গা দখল করেছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’

ষঞলড়বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা