সর্বশেষ

আইবিডাব্লিউএফ’র বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা 

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাঁশখালীর চাম্বলের বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরানকে সভাপতি এবং জলদী আধুনিক হসপিটালের এমডি মোহাম্মদ শোয়াইবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ ওয়েল পার্কে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদ নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে পুরণ করবেন বলে জানানো হয়েছে।

দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা ও অনুমোদন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিডাব্লিওএফের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম জোনের সভাপতি ডা. এ কে ম ফজলুল হক, সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মোঃ জাকারিয়া ও ডা. মোঃ আবু নাছের।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা