মহেশখালী পৌরসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গোরাকঘাটা বাজারে।
১১ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম শুভ উদ্বোধন করলেন- মহেশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পৌর এলাকার নিরাপত্তা ও অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে যে কোনো অপরাধমূলক কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।”
পৌরসভার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গোরকঘাটা বাজারের প্রবেশপথে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে
নবনির্মিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম থেকে।
উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, স্থানীয় প্রশাসনের এ পদক্ষেপে নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে। এসময়
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


