সর্বশেষ

বোয়ালখালী পৌরসভা ইমারত নির্মাণ কমিটির সভা অনুষ্ঠিত 

কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী পৌরসভার নব গঠিত ইমারত নির্মাণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বোয়ালখালী পৌরসভা কার্যালয়ে বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, স্থপতি জাবেদ আকরাম, প্রকৌশলী মোঃ আবু সুফিয়ান,সৈয়দ মোঃ সেলিম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি মোঃ আবদুল্লাহ, নগর পরিকল্পনাবিদ সুর্বণ চাকমা পার্বত্য জেলা রাঙামাটি পৌরসভা ও বোয়ালখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর।

এখন থেকে পৌরসভার সব ধরনের ইমারত নির্মাণ ও নকশা অনুমোদন এ কমিটির সুপারিশের মাধ্যমে অনুমোদন দেয়া হবে। ফলে পৌরসভার সকল নাগরিককে ইমারত নির্মাণ আইন মেনে কমিটির অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা