কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ শিরোনামের খবরের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ’ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)’ কতৃপক্ষ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জানায় ৯ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ বিষয়ক খবরটি পুরাপুরি সত্য নয়। তারা জানায়, বাগেরহাটের চিতলমারীর উত্তরপাটর পাড়া গ্রামের শ্রাবণীহীরা, স্বামীর নাম রিপন রায়। তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর চিতলমারী শাখার সদস্য, সদস্য নাম্বার ১৭৪-০২২-০১৪। তিনি গত ১৪/০৬/২০২৫ ইং তারিখে ৫০,০০০/- টাকা বিনিয়োগ নেন। কিন্তু বিনিয়োগ নেওয়ার ২টি কিস্তি দেওয়ার পর সদস্যের স্বামী বাড়ি থেকে পলায়ন করে। অফিস থেকে বারবার তাগাদা দেওয়া হলে ও বারবার সময় নেয় কিন্ত দীর্ঘদিন কোন টাকা দেয় নাই। বারবার টাকা চাওয়ার এক পর্যায়ে সে প্রস্তাব করে টাকার বিনিময়ে তার কিছু জিনিসপত্র নিতে, প্রথমে অফিস রাজি না হলেও সে বলে এভাবে ছাড়া সে টাকা দিতে পারবেনা। অতপর তিনি বাজার মূল্য যাচাই করে স্বেচ্ছায় এসে অফিসে ১ টি আংটি ও ২টি কাসার বদনা দিয়ে যায় যার বাজার মূল্য ৮৮০০/- টাকা।
উল্লেখ থাকে যে সদস্য এবং তার শাশুড়ি ১ মাসের মধ্যে টাকা দিয়ে মালামাল ফেরত নিয়ে যাবে। এমতবস্তায় উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য পত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে। উল্লেখ সে ৪০,০০০/- টাকা ঋণ নিয়েছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রকৃতপক্ষে সে ৫০,০০০/- টাকা ঋণ নিয়েছে।
সর্বশেষ
‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ শিরোনামের খবরের প্রতিবাদ করল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
DCV Desk প্রকাশিত: 10 Nov, 2025 4:22 PM


