সর্বশেষ

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মজিবর রহমান নাহিদ : বরিশাল

বরিশাল : বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান তালুকদার, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

দিবসটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাধীনতার প্রতীক সাদাছড়ি এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে পালিত হয়। এটি ১৯৬৪ সাল থেকে পালিত হয়ে আসছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা