সর্বশেষ

কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে বৈধ বিতরণ শুরু

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের জন্য মোবাইল ফোনের বৈধ সিমকার্ড বিতরণ করেছে বাংলাদেশ সরকার। প্রথমবারের মতো আজ ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান কর্মসূচিটি উদ্বোধন করেন।
তিনি রোহিঙ্গাদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (ইউসিআর)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে টেলিটকের সিমকার্ড হস্তান্তর করেন।
জানা যায়, প্রথম পর্যায়ে শিবিরগুলোতে দশ হাজার কার্ড বিতরণ করা হবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের ব্যবহৃত সব অবৈধ সিম বন্ধ করা হবে। কেবল বৈধ সিম ব্যবহারের অনুমতি থাকবে তাদের ।
এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা