সর্বশেষ

উখিয়ায় বিজিবি’র অভিযানে তিন কোটি ষাট লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

এফ এম সুমন, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১লক্ষ বিশ হাজার পিস ইয়াবাসহ এক আসামীকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামী বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২ এর বাসিন্দা মীর আহমদ এর ছেলে মোঃ নুরুল আমিন ।
বিষয়টি নিশ্চিত করে ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,
 গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ৫০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে হাজির ঘের নামক স্থানে অবস্থান করে। অবস্থান করার প্রাক্কালে ১ জন ব্যক্তি মায়ানমারের দিক হতে নদীর পার হয়ে হাজির ঘের নামক স্থান দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার নিকট রক্ষিত নীল রঙ্গের লুঙ্গি দ্বারা মোড়ানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে  ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক আরও জানান, “মাদক সরবরাহকারী এবং এর সাথে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরো বলেন “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা