সর্বশেষ

বাঁশখালীতে মৃত দাবির চেক পেলেন প্রবাসীর স্ত্রী, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে আস্থা বৃদ্ধি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী উপজেলার চাম্বল নিবাসী ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রাহক মরহুম মুহাম্মদ আইয়ুব (প্রকাশ ডালিম) এর মৃত্যুদাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে বাঁশখালীস্থ সার্ভিস সেন্টার হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুর রশিদ। প্রধান আলোচক ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ শেখ ফরিদ উদ্দিন চৌধুরী রাজু।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি.-এর এএমডি মুহাম্মদ মীর হোসেন, কক্সবাজার ইনচার্জ (পর্যটন ডিভিশন) মাও. জাফর ইকবাল, প্রাইম ব্যাংক বাঁশখালী শাখার ম্যানেজার মুহাম্মদ শামসুল আলম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রকল্প পরিচালক মুহাম্মদ জহির উদ্দিন মজুমদার, জি.এস. প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সওদাগর।

প্রসঙ্গত, মোজাম্বিক প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ আইয়ুব গত বছরের ১৫ ডিসেম্বর মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ বার্ষিক ১ লক্ষ ২০ হাজার টাকা প্রিমিয়ামের একটি বীমা করেন। চলতি বছরের ৩ মে তিনি মোজাম্বিক শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর জমাকৃত মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে তাঁর নমিনি উম্মে সালমাকে ১৩ লক্ষ ৩৮ হাজার ২৪০ টাকার চেক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে বাঁশখালী সার্ভিস সেন্টারের ইভিপি ও ইনচার্জ মাওলানা মোহাম্মদ আজিজুল হাছান বলেন, “মৃত দাবির চেক প্রদান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। ইসলামী জীবন বীমা মানুষের জন্য আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সহ দেড় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা