হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বাদ মাগরিব স্থানীয় একটি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। গণমানুষকে ঐক্যবদ্ধ করে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লার বিজয় সুনিশ্চিত করতে হবে।
বুড়িশ্চর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আমীর ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী এমরান হোসেন।
ইউনিয়ন সেক্রেটারি কামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে জামায়াতের হাটহাজারী দক্ষিণাঞ্চল টিম সদস্য এবং বুড়িশ্চর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মুছা চৌধুরী, ইসলামী ছাত্রশিবির কুয়াইশ কলেজ শাখার সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তৃতা করেন।


