বাংলাদেশের সংগীতাঙ্গনে যুক্ত হলো এক নতুন ইতিহাস। Rubel’s Tune BD এর ব্যানারে প্রকাশিত হয়েছে দেশের প্রথম মৌলিক কোরিয়ান ভাষার গান — “Drip”। লিরিক, টিউন ও মিউজিক: মোঃ শফিকুর রহমান রুবেল ভোকাল আর্টিস্ট: রুব্বাত রোজা
এই গানটি শুধু একটি নতুন ধারার সংগীতই নয়, বরং আন্তর্জাতিক K-Pop এর আবহকে বাংলাদেশের আবেগের সঙ্গে মিলিয়ে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। বাংলাদেশের তরুণী কণ্ঠশিল্পী রুব্বাত রোজা, যিনি একাধিক ভাষায় গান গাওয়ার অসাধারণ ক্ষমতা রাখেন, তার কণ্ঠে Drip গানটি পেয়েছে ভিন্ন মাত্রা। গানটি ইতোমধ্যেই Rubel’s Tune BD এর ব্যানারে প্রকাশিত হয়েছে এবং এখন ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনার জন্য উন্মুক্ত।


